বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত! | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত!


নিজস্ব প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত!

প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে বরিশালের বাকেরগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এবং জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের সহকারী পরিচালক জনাব সাজ্জাদ পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম আকতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মেহেদী হাসান।

আলোচকেরা জানান, প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিত ও শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সরকারের এই সহায়তা প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষার পথে উৎসাহ যোগাচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সেমিনারে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিশুদের সেবা, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

আজকালের কন্ঠ/আর এস/এম