জাবিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ সেপ্টেম্বর | Daily AjKaler Kontho

জাবিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ সেপ্টেম্বর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
জাবিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ সেপ্টেম্বর

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী ১৮ আগস্ট (সোমবার) থেকে এবং চলবে ১৯ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা ২৫ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩২ বছর পর আবার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি