নোবিপ্রবির ১২ বিভাগে শিক্ষক সংকট চরমে | Daily AjKaler Kontho

নোবিপ্রবির ১২ বিভাগে শিক্ষক সংকট চরমে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৪:২২ অপরাহ্ন
নোবিপ্রবির ১২ বিভাগে শিক্ষক সংকট চরমে

আজকালের কন্ঠ ডেস্ক : তীব্র শিক্ষক সংকটে নোয়াখালী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। বিভিন্ন বিভাগের খোঁজ নিয়ে জানা যায় ১২টি বিভাগে অপর্যাপ্ত শিক্ষক থাকায় একাডেমিক কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে এগিয়ে যাচ্ছে এবং সময়মতো পরীক্ষা না হওয়ায় সেশনজট বৃদ্ধি পাচ্ছে।

বিশেষত বর্তমানে এক-তৃতীয়াংশ শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় অনেক বিভাগই একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে এবং একই শিক্ষক একাধিক কোর্সে ক্লাস নেওয়ার ফলে শিক্ষার গুণগতমান নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী বলেন, আমাদের বিভাগে বর্তমানে ৪ জন শিক্ষকের ১ জনই শিক্ষা ছুটিতে। শিক্ষা কার্যক্রম অব্যাহতিতে ১ জন।

পাঁচটি ব্যাচের একাডেমিক কার্যক্রম ঠিক রাখতে ২ জনে পক্ষে ক্লাস ও শ্রেণি কার্যক্রম করা সম্ভব নয়। ফলাফলস্বরূপ আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা যখন স্নাতক সম্পন্ন করে ফেলছে আমরা তখন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে শ্রেণি কার্যক্রম চলে।