ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৯৯ | Daily AjKaler Kontho

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৯৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৫:১৩ অপরাহ্ন
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৯৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৯ জন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯১ জন এবং ঢাকার বাইরে ৪০৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎস নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ হাজার ২১৯ জন। মারা গেছেন ১২৩ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।