বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার | Daily AjKaler Kontho

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৪২ বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন এনায়েতপুর বিওপির একটি টহলদল বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি