যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাগঞ্জে বৃক্ষরোপণ | Daily AjKaler Kontho

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাগঞ্জে বৃক্ষরোপণ


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাগঞ্জে বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ​বুধবার (২৮ অক্টোবর ২০২৬ খ্রি.) তারাগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ​তারাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান প্রামানিক এবং সদস্য সচিব নুরহোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় উপজেলা যুবদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে নুর হোসেন নুর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।