বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারাগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬ খ্রি.) তারাগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। তারাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান প্রামানিক এবং সদস্য সচিব নুরহোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় উপজেলা যুবদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুর হোসেন নুর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।