
ঝিনাইদহের কালীগঞ্জে বিষপান করে সুমন হোসেন (৩০) এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বনখির্দ্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সুমন উপজেলার বনখির্দ্দা গ্রামের মৃত শফিয়ার মন্ডলের ছেলে।
সোহাগ হোসেন নামে নিহতের এক প্রতিবেশী জানান, সুমন বুধবার সন্ধ্যায় ফসলের ক্ষেতে দেয়া কীটনাশক পান করে। টের পেয়ে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত সুমনের মাহিম নামের ৮ বছর বয়সী একটি ছেলে রয়েছে এবং বর্তমানে তার স্ত্রী সন্তানসম্ভবা।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :