সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

সাতক্ষীরায় ৩শত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মিনিটে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সদর ইউএনও অর্ণব দত্ত,জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল পর্যায়ের প্রতিনিধিগন।

এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ১৫০টির অধিক মনোহরি পণ্যের স্টল, লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। এই মেলা চলবে ২০ দিন ব্যাপী।

চাঁদাবাজি ও জুঁয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা সাতক্ষীরা থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। এছাড়া সিসি ক্যামেরায় সার্বক্ষনিক তদারকি করার ব্যবস্থা রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি