স্কুলের মাঠ দখলকে কেন্দ্র করে ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা | Daily AjKaler Kontho

স্কুলের মাঠ দখলকে কেন্দ্র করে ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা


ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১২:১১ অপরাহ্ন
স্কুলের মাঠ দখলকে কেন্দ্র করে ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি, হাবি, হাসিম, রশিদ, কাদির, নূরু ও আজিমসহ তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা শিক্ষার্থী, ও কর্মচারীদের ওপর চড়াও হয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। আকস্মিক এ হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর বিদ্যালয়জুড়ে চরম ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয়।

এর প্রতিবাদে মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা নিরাপদ শিক্ষার পরিবেশ চাই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

শিক্ষক ও অভিভাবকরাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সচেতন মহল মনে করছে, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে

আজকালের কন্ঠ/আর বি