
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি ঘিরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় চিকিৎসকরা যক্ষ্মা রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, যক্ষ্মা এখনও একটি জনস্বাস্থ্য সমস্যা হলেও এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। তবে অনেক ক্ষেত্রে লজ্জা, ভয় বা অজ্ঞতার কারণে রোগীরা সময়মতো চিকিৎসা নেন না, যা রোগের ঝুঁকি বাড়ায়। তাই যক্ষ্মা নির্মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ।
স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, সরকার বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করছে। যে কেউ দীর্ঘদিন কাশি, জ্বর বা ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরীক্ষা করানোর আহ্বান জানান তারা।অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :