ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা, রোগীদের আস্থার নাম ডা. অমিতাভ তরফদার | Daily AjKaler Kontho

ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা, রোগীদের আস্থার নাম ডা. অমিতাভ তরফদার


মোঃ রাজিবুল ইসলাম , দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা, রোগীদের আস্থার নাম ডা. অমিতাভ তরফদার

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন অধিকাংশ চাকরিজীবী পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়িতে ফিরেছেন, ঠিক সেই সময়েও মানবিক দায়বদ্ধতা থেকে বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়েছেন

দুমকি উপজেলার লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশ হাসপাতালের সহকারী হাসপাতাল পরিচালক ডা. অমিতাভ তরফদার।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের ছুটির মধ্যেও তার চেম্বারের সামনে রোগীদের দীর্ঘ সারি। একের পর এক রোগী দেখছেন তিনি। প্রতিটি রোগীর কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক চিকিৎসা দিচ্ছেন।

অসুস্থ মেয়েকে নিয়ে চিকিৎসা নিতে আসা জাহানারা বেগম বলেন, “ঈদের ছুটিতে কোথাও ডাক্তার পাচ্ছিলাম না। পরে এখানে এসে ডা. অমিতাভ তরফদারকে দেখাই। খুব আন্তরিকভাবে তিনি চিকিৎসা দিয়েছেন।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. অমিতাভ তরফদার দুমকি উপজেলা ও আশপাশের এলাকায় একজন মানবিক ও দরদী চিকিৎসক হিসেবে সুপরিচিত। বিশেষ করে গরিব ও অসহায় রোগীদের প্রতি তার সহমর্মিতা তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।

লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশ হাসপাতালের একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক হিসেবে তিনি বর্তমানে সহকারী হাসপাতাল পরিচালকের দায়িত্ব পালন করছেন। শিশু ও মেডিসিন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

রোগীদের সঙ্গে তার আন্তরিক আচরণ, দায়িত্ববোধ এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে একজন বিশ্বস্ত চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ডা. অমিতাভ তরফদারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকালের কন্ঠ/আর এস