
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া সদর রোডে বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন চৌকিদারের লেপ তোষকের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কামাল খানের ঘর ও রান্নাঘরে। আগুনের তীব্রতায় দুটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় কিছু মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হলেও অধিকাংশ মালামাল রক্ষা করা যায়নি। এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাউফল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান কালাইয়া বন্দরে আগুন লাগার খবর মোবাইলে পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নেই
আজকালের কন্ঠ/আর এস/এস
আপনার মতামত লিখুন :