
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক মতবিনিময় ও এইচ.এস.সি পরীক্ষা–২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসমা শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব আসমা শাহীন বলেন, “বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা আমাদের গর্ব। তাদের সফলতার পেছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষা শুধু ভালো ফলের জন্য নয়, একজন সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্যও প্রয়োজন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “শিক্ষার্থীদের সফলতা আমাদের অনুপ্রেরণা। এ অর্জন ধরে রাখতে হলে অধ্যবসায়ের পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলি লালন করতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় বড়াইগ্রামের শিক্ষা আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে অতিথিরা সফল শিক্ষার্থীদের হাতে ফুল ও স্মারক তুলে দেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :