মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনটি কলেজের ছাত্রদলের কমিটি গঠন | Daily AjKaler Kontho

মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনটি কলেজের ছাত্রদলের কমিটি গঠন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনটি কলেজের ছাত্রদলের কমিটি গঠন

মোঃ রায়হানুল হক রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : নওগাঁর রণীনগর উপজেলার তিনটি কলেজে ছেলে মেয়ে সমান গুরুত্ব দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ওই তিনটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব দিবে তিন ছেলে ও তিন মেয়ে।

বিষয়টি সোমবার (২৬ মে ) রানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল নিশ্চিত করেছেন। রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুমায়ন কবির ও শিহাব হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে।

আবাদপুকুর কলেজ ছাত্রদলের সভাপতি তৌফিক ও সুরাইয়াকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট এবং রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সুরাইয়া আক্তার ও আসফিকা জান্নাতুন কে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নওগাঁ জেলা ছাত্রদল।রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল বলেন দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটি দিয়ে চলছে।

প্রথমবারের মতো রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চান নারীরা নেতৃত্বে আসুক। তাই তার নির্দেশনায় ছাত্রদলের কমিটি গঠনে মেয়েদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।