
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার নির্দেশে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেতারা উপস্থিত থেকে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে গিয়ে গতকাল হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান (শিপু), সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক আহসান হাবিব খান (সাবু), রংপুর জেলা যুবদলের সহ- কর্মবিষয়ক সম্পাদক রাসেল মন্ডল, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাতুল আহমেদ সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :