প্রথমবার সিনেমায় মৌ | Daily AjKaler Kontho

প্রথমবার সিনেমায় মৌ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন
প্রথমবার সিনেমায় মৌ

বিনোদন ডেস্ক : মিডিয়া জীবনের পথচলায় নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় কখনো দেখা যায়নি তাহমিনা সুলতানা মৌকে। এবার সেটিই হচ্ছে। প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি। সোহেল আরমানের নতুন সিনেমা ‘সংবাদ’-এ তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নির্মাতার কাছে গল্প শুনে এবং তার চরিত্র সম্পর্কে জেনে ভীষণ ভালো লেগেছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে মৌ বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম আমার কাছে আসা কোনো সিনেমায় অভিনয় করার প্রস্তাবে গল্প এবং চরিত্র শুনে সত্যিই ভীষণ ভালো লেগেছে।