Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ২৪, ২০২৪ , ৪:১৫ অপরাহ্ণ

প্রথমবার সিনেমায় মৌ

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : মিডিয়া জীবনের পথচলায় নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় কখনো দেখা যায়নি তাহমিনা সুলতানা মৌকে। এবার সেটিই হচ্ছে। প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি। সোহেল আরমানের নতুন সিনেমা ‘সংবাদ’-এ তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নির্মাতার কাছে গল্প শুনে এবং তার চরিত্র সম্পর্কে জেনে ভীষণ ভালো লেগেছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে মৌ বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম আমার কাছে আসা কোনো সিনেমায় অভিনয় করার প্রস্তাবে গল্প এবং চরিত্র শুনে সত্যিই ভীষণ ভালো লেগেছে।

প্রিন্ট করুন