তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন! শামীম খান সভাপতি এবং মোতাহিরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত | Daily AjKaler Kontho

তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন! শামীম খান সভাপতি এবং মোতাহিরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
তালায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন! শামীম খান সভাপতি এবং মোতাহিরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত

মানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে সাতক্ষীরার তালায় প্রতিষ্ঠিত মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এ কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয় তালা, সাতক্ষীরা থেকে কমিটির তালিকা প্রকাশ করা হয়। সাংবাদিক শামীম খানকে সভাপতি এবং শিক্ষক এস এম মোতাহিরুল হক শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অশিত গাইন, সহ-সভাপতি মীর মিল্টন, এম. মাসুম মোড়ল ও আব্দুল্লাহ খাঁ, সহ-সাধারণ সম্পাদক মো. আজমীর হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ মো. মফিজুল সরদার, দপ্তর সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোহর হাসান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক কুদ্দুস পাড়, প্রচার সম্পাদক জি এম মাছুম পারভেজ, সহ-প্রচার সম্পাদক ইমরান হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রনি গাজী, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, শিক্ষা সম্পাদক ইখতিয়ার আলম, পরিবেশ ও বৃক্ষরোপণ সম্পাদক ঈছা সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান খাঁ, নারী বিষয়ক সম্পাদিকা কেয়া সুলতানা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন মোল্লা।

সংগঠন সূত্রে জানা গেছে, মানবতা ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা, রক্তদান, সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করবে। মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

আজকালের কন্ঠ/আর বি