কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা | Daily AjKaler Kontho

কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে গায়িকার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে লিজার একটি ছবি শেয়ার করে পোস্ট দেন কবির বকুল।

ক্যাপশনে গীতিকার লিখেছেন— ‘কন্যা সন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। গায়িকার স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। বলা যায়, অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন এই গায়িকা।