ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর | Daily AjKaler Kontho

ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

আজকালের কন্ঠ ডেস্ক : ন্যাশনাল ফাইন্যান্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির ফলে ন্যাশনাল ফাইন্যান্সের সঞ্চয় অ্যাকাউন্টধারী গ্রাহকরা এখন থেকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সুরক্ষা উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষরের সময় ন্যাশনাল ফাইন্যান্সের এমডি ইরতেজা আহমেদ খান, হেড অব ট্রেজারি মোহাম্মদ হোসেন খান, হেড অব আইসিসি রাজীব রায়, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, মনজুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এসএম সায়ীদ হোসেইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।