ভেঙে পড়েছে মিয়ানমার সেনা ঐক্য | Daily AjKaler Kontho

ভেঙে পড়েছে মিয়ানমার সেনা ঐক্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
ভেঙে পড়েছে মিয়ানমার সেনা ঐক্য

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে বিদ্রোহী আরাকান আর্মির প্রবল আক্রামণে টিকতে না পেরে দেশটির সেনাবাহিনীতে ঐক্য ভেঙে পড়েছে। অনেকের মনোবল ভেঙে গেছে। এর ফলে বাড়ছে আত্মসমর্পণের ঘটনা।

অন্তত ৩০ জনের বেশি সেনার দেওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।

গত বছরের ২৭ অক্টোবর ‌‘১০২৭’ নামে অপারেশন শুরুর পর থেকে গত তিন মাস ধরে আত্মসমর্পণ কিংবা পালিয়ে যাওয়া সেনারা জানান, বিদ্রোহী আক্রমণের ফলে মিয়ানমার সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে। একই সঙ্গে তারা অস্ত্র সংকটেও ভুগছেন। যা তাদের ব্যাপকভাবে আত্মসমর্পণে বাধ্য করছে। এ ছাড়া বিদ্রোহীদের সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সাফল্য কেবল অঞ্চল দখলেই সীমাবদ্ধ নয়, বরং সামরিক জান্তা রক্ষাকারী বাহিনীর সংহতিকেও ক্ষুণ্ন করছে।

মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তরের প্রক্রিয়া শুরু গত শনিবার জান্তা সরকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের অন্তত দুই বছর বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হবে– এ-সংক্রান্ত একটি আইন ঘোষণা করে। যা এপ্রিল থেকে কার্যকর হবে।

জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, যোগদানের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা করা হবে। প্রতি ধাপে লোক নিয়োগ হবে ৫ হাজার।