হোমনায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

হোমনায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন
হোমনায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক, ক্রীড়া, কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ মকবুল হোসেন পাঠানের প্রধান পৃষ্ঠ পোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলাশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী অধ্যাপক নাহরিন ফারহানা পপি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য মনির হোসেন, ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মানিক মিয়া, ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলমান, পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ মুর্শিদ মিঞা, ঘনিয়ারচর উত্তর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এরশাদ মিয়া, দুলাল হোসেন ভূঁইয়া, মমিন খন্দকার সহ ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আছাদপুর ইউনিয়নের ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দিনব্যাপী মোট ৪৮ টি বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টে ৩ জন করে মোট ১৪৪ জন শিক্ষার্থী প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেন।

এসময় উপস্থিত অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।