
আজকালের কন্ঠ ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা থানার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে নতুন পাঠ্যপুস্তক । খোকসা উপজেলায় ৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০হাজার ৮০৫ জন শিশুদের মাঝে নতুন বছরের পহেলা জানুয়ারিতে বই উৎসব পালন উপলক্ষে ২৩ হাজার ৭৫০ খানা বই বিদ্যালয় পৌঁছে দেওয়া হয়েছে ।
উপজেলা প্রাথমিক অফিসের সহকারী শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। বরাদ্দকৃত বইয়ের মধ্যে শিশু শ্রেণীতে ৪৩৫০, প্রথম শ্রেণীতে ৪১৫০, দ্বিতীয় শ্রেণীতে ৩৯৫০, তৃতীয় শ্রেণীতে ৪ হাজার, চতুর্থ শ্রেণীতে ৩ হাজার ৮৫০ ও পঞ্চম শ্রেণীতে ৩৪৫০ থানা বই রয়েছে।
২০২৪ সালের পহেলা জানুয়ারিতে বই উৎসব পালন উপলক্ষে বিনামূল্যে সরকারের দেওয়া বই উপজেলার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :