লিবিয়া থেকে ফিরলেন ১৪৩ অনিয়মিত বাংলাদেশি | Daily AjKaler Kontho

লিবিয়া থেকে ফিরলেন ১৪৩ অনিয়মিত বাংলাদেশি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
লিবিয়া থেকে ফিরলেন ১৪৩ অনিয়মিত বাংলাদেশি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে আটক ১৪৩ জনকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টায় বুরাক এয়ারের (ইউজেড ০২২২) চার্টার্ড ফ্লাইটযোগে তাদের দেশে আনা হয়।

এসব বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

এ সময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।