
আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।
মনোনয়ন না পাওয়ার পর মাহি গণমাধ্যমকে বলেন, আমি মনোনয়ন পাইনি, এ নিয়ে একটু মন খারাপ হয়েছে বটে। কিন্তু মানননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক বলে আমি মনে করি। অনেকদিন ধরে যারা রাজনীতি করে আসছেন তাদেরই তো মনোনয়ন দেওয়া হবে। তবে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবো। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করবো। আর মানুষের জন্য যেহেতু কাজ করবো বলে রাজনীতিতে নেমেছি, এই কার্যক্রম চলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি, তার সব সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি।
প্রসঙ্গত, এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মাহি। তবে শেষমেশ এই আসনে নৌকার টিকিট পেয়েছিলেন জিয়াউর রহমান।
আপনার মতামত লিখুন :