পটুয়াখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন বিষয়কপ্রেস কনফারেন্স অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন বিষয়কপ্রেস কনফারেন্স অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২০, ১১:২০ অপরাহ্ন
পটুয়াখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন বিষয়কপ্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃআয় আয় সোনামনি টিকা দিয়ে যা এই শ্লোগান নিয়ে আগামি ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল -২০২০ পর্যন্ত
পটুয়াখালীতে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পইন বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের ইপিআই হল রুমে এই ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে প্রেস কনফারেন্স এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন বিষয়কস্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউর রহমান। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী
শামসুর রহমান ইকবাল,সিনিয়র সাংবাদিক নির্মল কুমার রক্ষিত, জালাল আহম্মেদ,মোখলেছুর রহমান,সঞ্জয় কুমার দাস লিটু প্রমুখ। হাম রুবেলা টিকাদান ক্যাম্পইন বিষয়ক প্রেস কনফারেন্স এ পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আগামি ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল -২০২০ পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলা, কলাপাড়া,বাউফল, দশমিনা, দুমকি গলাচিপা,মির্জাগঞ্জ ও পটুয়াখালী পৌরসভাসহ মোট ৭৩টি ইউনিয়নে ৯মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩লাখ ৭০ হাজার ৬শত ২২জন শিশুকে হাম- রুবেলা টিকাদান দেয়া হবে।

আজকালের কন্ঠ /বাদল /মিজান