ঈদুল আজহার সঙ্গে গ্রীষ্মের ছুটি সমন্বয়, প্রাথমিকে ছুটি ১৯ দিন | Daily AjKaler Kontho

ঈদুল আজহার সঙ্গে গ্রীষ্মের ছুটি সমন্বয়, প্রাথমিকে ছুটি ১৯ দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২২, ৭:০২ অপরাহ্ন
ঈদুল আজহার সঙ্গে গ্রীষ্মের ছুটি সমন্বয়, প্রাথমিকে ছুটি ১৯ দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হয়েছে। আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।

বুধবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হলো।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।