রমজানে যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস | Daily AjKaler Kontho

রমজানে যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২২, ৮:৪২ অপরাহ্ন
রমজানে যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস

আসন্ন রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে।

দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত।

দিবা শাখায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।