কদমতলীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩ | Daily AjKaler Kontho

কদমতলীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩


ঢামেক প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১২:২০ অপরাহ্ন
কদমতলীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

রাজধানীর কদমতলীর রায়েরবাগে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আহত অন্য তিনজন হলেন বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মাসুম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।