
পিরোজপুর মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পিরোজপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০.৩০ টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট মো.গোলাম রব্বানী।
সভায় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে গৃহীতব্য কর্মসূচি,কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন,সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার দায়িত্ব বন্টন এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা,শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বিজয়ের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকল সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব,সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :