
রংপুরের তারাগঞ্জ উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি এ পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রম, সেবার মান ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হোসনা উপস্থিত ছিলেন। দাপ্তরিক পরিদর্শন শেষে সন্ধ্যায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। স্থানীয় অসহায় মানুষের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়ায় উপকারভোগীদের মাঝে স্বস্তি নেমে আসে। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :