
নেত্রকোণায় পাখি হত্যা, শিকার ও বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক সচেতন নারী ও তরুণী। আজ দুপুরে নেত্রকোণা সদর উপজেলার ছোট কাইলাটি এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বারসিকের প্রোগ্রাম অফিসার রোখসানা রুমি, সাংস্কৃতিক কর্মী আরিফ মিয়া, লাইলী আক্তার, সুমি আক্তার ও মুক্তা আক্তার।
বক্তারা বলেন, পাখি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নির্বিচারে পাখি হত্যা, শিকার ও বিক্রির কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পাখি নিধন বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় অংশগ্রহণকারীরা পাখি রক্ষার দাবিতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :