
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠির সূত্র নং- বিএনপি/সাধারণ/৭৭/৬১৯/২০২৬।
চিঠিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাঁকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতিকে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :