নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা | Daily AjKaler Kontho

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

নাটোর জেলা বিএনপির সাংগঠনিক কার্যালয় হরিশপুর বাইপাস এলাকা থেকে সকাল ১১টার দিকে জেলা সেচ্চাসেবক দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ অডিটরিয়াম হয়ে পুনরায় জেলা বিএনপির সাংগঠনিক কার্যালয় হরিশপুর বাইপাসে এসে শেষ হয়ে।

পরে হরিশপুর বাইপাস এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মনির হোসেন, শহিদ খান ও শহিদ আহমেদ সেতু।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল, নাজমুল আহসান শাওন, মামুন খান মাস্টার, আব্দুস সামাদ ও আব্দুল খালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এরপরে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ ও জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির এ-র নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

আজকালের কন্ঠ/আর বি