
পিরোজপুরে বাড়ির সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল শেখ (৪৫) নামের এক অটোরিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় নজরুল নিজের অটোরিকশায় বসে ছিলেন। নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় অটোরিক্সাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :