মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মরদেহ উদ্ধার


রুবেল আহমেদ, মাদারীপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকা থেকে নিখোঁজের পাঁচ দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে কেন্দুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘটকচর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশিক খান ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন আশিক। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে রোববার স্থানীয়রা ঘটকচর এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে আশিক খানের মৃত্যুর কারণ কিংবা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি