নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ সম্রাট ইসলাম (৩৭) নামে এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) লালপুর থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সম্রাট ইসলাম লালপুর উপজেলার ওয়ালিয়া আমিনপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। তিনি ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।

তার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় লালপুর থানায় দায়ের করা মামলা নম্বর ১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬-এর আসামি হিসেবে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি