রাণীনগর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রাণীনগর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
রাণীনগর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মীসভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে পর্যায়ক্রমে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের নামের তালিকা গ্রহণ করা হয়।

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে এবং নওগাঁ জেলা যুবদলের আহবায় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।

এ সময় উপজেলা যুবদলের আগামী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রত্যাশী নেতারা নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

কর্মীসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী, দলের জন্য ত্যাগ স্বীকারকারী এবং নির্যাতিত নেতাকর্মীদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও অবদান মূল্যায়ন করেই আগামী উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ-পদবি দেওয়া হবে। এ ক্ষেত্রে সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও সাংগঠনিক বিবেচনাকে গুরুত্ব দেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি