বিপ্লব ও সংহতি দিবসে দুমকীতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি | Daily AjKaler Kontho

বিপ্লব ও সংহতি দিবসে দুমকীতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি


দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
বিপ্লব ও সংহতি দিবসে দুমকীতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল।

এ সময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলের ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি