
গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুমে এক বিশেষ আলোচনা সভা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনের এই দিনটির ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং জাতীয় ঐক্য বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিরা।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গলাচিপা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :