আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ১:৩২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার জোবারপার চার্চ অব বাংলাদেশ প্রাঙ্গণে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

সভায় আগৈলঝাড়া উপজেলার ৩৮টি চার্চের প্রতিনিধি, পালক, পুরোহিত, ফাদারসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের আগৈলঝাড়া উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে ফ্রান্সিস বেপারীকে সভাপতি, জ্যাকব বাড়ৈকে সহ-সভাপতি এবং জর্জ বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক ডেভিড দেব শর্মা, সাংগঠনিক সম্পাদক এ্যাসেন্ট রায়, কোষাধ্যক্ষ বার্নাড রায়, প্রচার সম্পাদক বিকাশ সরকার, ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ডা. এলিও বিশ্বাস, প্রকাশনা ও গণসংযোগ বিষয়ক সম্পাদক রিচার্ড বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক আসিস মধু এবং মহিলা বিষয়ক সম্পাদক মিসেস লাকি মিত্র।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদীপ রায়, সমীর মন্ডল ও মঞ্জুরি ঘোষ।

অন্যদিকে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন পাস্টর প্রভুদান বৈদ্য, ফাদার এন্থনি মুকুল মন্ডল ও নিকোলাস নিবিড় রায়।

কমিটি গঠন শেষে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নবগঠিত এ কমিটি আগৈলঝাড়া উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

আজকালের কন্ঠ/আর বি