নেত্রকোণায় এতিমদের শিক্ষা-আবাসন ও মানবিক সেবায় আল-মদিনা ফাউন্ডেশন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় এতিমদের শিক্ষা-আবাসন ও মানবিক সেবায় আল-মদিনা ফাউন্ডেশন


সুশীল আচার্য্য,নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
নেত্রকোণায় এতিমদের শিক্ষা-আবাসন ও মানবিক সেবায় আল-মদিনা ফাউন্ডেশন

নেত্রকোণায় অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করছে আল-মদিনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত মাদরাসা ও ইয়াতিমখানায় বর্তমানে প্রায় ৫০ জন এতিম শিশুর থাকা, খাওয়া ও শিক্ষার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ঔষুধ বিতরণ, ছানি অপারেশন এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি। ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন, গ্রন্থাগার ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মো. রোকন উদ্দিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। জেনারেল সেক্রেটারি কাজী শোয়াইব আলম জানান, মানুষের স্বাবলম্বিতা অর্জনেও কাজ করবে প্রতিষ্ঠানটি।

এদিকে আজ শনিবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বনোয়াপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় আল-মদিনা ফাউন্ডেশন মাদরাসা ও ইয়াতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি