শরীয়তপুরের জাজিরায় নাওডোবা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু | Daily AjKaler Kontho

শরীয়তপুরের জাজিরায় নাওডোবা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
শরীয়তপুরের জাজিরায় নাওডোবা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

শরীয়তপুরের জাজিরায় গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শুরু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবা থেকে পথসভা শুরু হয়। কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার আগেই পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়েছে।

শরীয়তপুর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে নাওডোবায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

আয়োজকরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে রোডের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় শরীয়তপুর, ফরিদপুর ও মাদারীপুরের নেতারা বক্তব্য দিচ্ছেন।

আজকালের কন্ঠ/আর বি