কালীগঞ্জে ৫ হাজার খেজুর গাছের চারা বিতরণ | Daily AjKaler Kontho

কালীগঞ্জে ৫ হাজার খেজুর গাছের চারা বিতরণ


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ২:০৮ অপরাহ্ন
কালীগঞ্জে ৫ হাজার খেজুর গাছের চারা বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জ কাজী ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এলাকার কৃষকদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ চারদিকে ডিকে সরকারি প্রাথমিক বিদালয় মাঠে এলাকার কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। কাজী এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুর আলম রনি।

ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোলা, জামাল, নিয়ামতপুর ইউনিয়নের ২ শতাধিক কৃষকদের মাঝে ৫ হাজার খেজুর গাছেন চারা বিতরন করা হয়।কাজী ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের কাজী এমদাদ বলেন, কৃষকদের প্রতি সম্মান জানিয়ে গাছের চারা বিতরণ করছি। আমাদের সংগঠন সব সময় কৃষকদের পাশে থাকে ও রয়েছে।