রংপুরের তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৫:১২ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা

তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা

বড় করে দেখুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের ডাঙ্গীরহাট বাজার ও হাতিবান্ধা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের রাস্তা-সংলগ্ন প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারার উপধারা (৪) অনুযায়ী চারজন ব্যবসায়ীকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাড়িয়ারকুটি ইউনিয়নের হাতিবান্ধা এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. মোস্তাকিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।