ঠাকুরগাঁওয়ে ৬৯তম জোটা ও ৩০তম জোটি-২০২৬ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঠাকুরগাঁওয়ে ৬৯তম জোটা ও ৩০তম জোটি-২০২৬ অনুষ্ঠিত


ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ৬৯তম জোটা ও ৩০তম জোটি-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার আয়োজনে ৬৯তম জোটা ও ৩০তম জোটি -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. ইব্রাহিম হাবিব।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান মিঠু বলেন, “বিশ্ব স্কাউট সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের নির্দেশনায় প্রতিবছর এ আয়োজন করা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ স্কাউট জাম্বুরিতে অন্যান্য দেশের স্কাউটদের মতো ঠাকুরগাঁও জেলার স্কাউটরাও অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছে।”

তরুণ স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তারা ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে।

জেলা স্কাউটসের এএলটি প্রতিনিধি মো. ইকবাল হোসেন বলেন, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিশ্বের বিভিন্ন দেশের স্কাউট বন্ধুদের সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ সুচরিতা দেব, ঠাকুরগাঁও সদর উপজেলার স্কাউট লিডার মো. আব্দুল লতিফ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার, স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্যসহ শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন।