পিরোজপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস পালিত | Daily AjKaler Kontho

পিরোজপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস পালিত


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৪:২২ অপরাহ্ন
পিরোজপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস পালিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস পালিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সরকারি নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। আলোচনা সভার প্রারম্ভে বাউল সম্রাট লালন শাহের জীবন ও কর্মের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে সভায় স অতিথিবৃন্দ বাউল সম্রাট লালন শাহের জীবন,দর্শন ও কর্মের ওপর আলোকপাত করেন। বক্তারা তাঁর অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী দর্শন এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের আদর্শ তুলে ধরেন।

আলোচনা সভায় লালন শাহের মানবতাবাদী দর্শন ও সাম্য-সম্প্রীতির চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ ও লালন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি, তাঁর কালজয়ী দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।