আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান পেলেন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা | Daily AjKaler Kontho

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান পেলেন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা


মো:আশরাফ,আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান পেলেন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা

বরিশালের আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁর এ অর্জন আগৈলঝাড়া থানা পুলিশের জন্য গৌরব।

দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা, সাহসিকতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন ওসি মাসুদ খান। মাদক নির্মূল, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে আগৈলঝাড়া থানা পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসার দাবি রাখে। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ভূমিকা রাখেন।

আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধ দমনই নয়, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা এবং পুলিশের প্রতি আস্থা বাড়ানোও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। ওসি মোহাম্মদ মাসুদ খানের এ অর্জন সেই কর্মপ্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা আগৈলঝাড়া থানার এলাকাবাসীর।

জেলা পুলিশ সুপার জেড এম মোস্তাফিজুর রহমানের বলেন,

জেলা পুলিশের সমন্বিত উদ্যোগ, পেশাগত দক্ষতা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ায় মোহাম্মদ মাসুদ বলেন,

এ অর্জন আমার একার নয় এলাকাবাসীর সহযোগিতা না থাকলে এ অর্জন সম্ভব হতো না তাই যারাই আমাকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ।