আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোঃ ফিরোজ আহমেদ আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৬, ৫:২০ অপরাহ্ন
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,উপজেলা কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল হান্নান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.খায়রুল আলম,অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম,ফায়ারসার্ভিস কর্মকর্তা কমান্ডার মো.গোলজার,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম.মুঞ্জুরুল আলম মুঞ্জু,সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট,উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি উত্তম প্রামাণিক ও সাধারণ সম্পাদক সজিব শাহ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এসএম মামুনুর রশীদ, সম্রাট হোসেন,তোফাজ্জল হোসেন তোফা,আফজাল হোসেন, উপজের বিভিন্ন পূজামন্ডপের সদস্য বৃন্দ

সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা ভালো ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়।